অন্তর্বর্তী সরকারের ভুল নীতির কারণে টিকাদান ব্যাহত হয়েছিলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হাম-রুবেলা টিকাদান ২০২৬
হাম-রুবেলা টিকাদান ২০২৬ | ছবি: এখন টিভি
0

অন্তর্বর্তী সরকারের ভুল নীতির কারণে হামের টিকাদান ব্যাহত হয়েছিলো বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি। আজ (সোমবার, ২০ এপ্রিল) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬ এর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘কেবলমাত্র টিকাদানের মাধ্যমেই হামকে প্রতিরোধ করা সম্ভব। যেটা, বিগত সরকার, অন্তর্বর্তী সরকারের আমলে ভুল নীতি নেয়ার কারণে এই টিকাদান ব্যাহত হয়েছিলো। ২০২০ এর পর ২০২৫ এ আরেকটি জরুরি টিকাদান হওয়া উচিত ছিল যেটি সে সময় হয়নি।’

আরও পড়ুন:

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের সরকার দায়িত্ব নেয়ার পরই ১৫ দিনের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। আমরা সাথে সাথে এটির চিকিৎসা ও প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করি। এরই ধারাবাহিকতায় প্রথমে উচ্চ ঝুঁকিপূর্ণ, দ্বিতীয় ধাপে ৫টি মহানগরীতে টিকাদান শেষে আজ থেকে দেশব্যাপী হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হলো। এই কর্মসূচিতে ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকাদান করা হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ড. মো. নুরুল আমিন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মাসুদ রানা প্রমুখ।

ইএ