ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন

হাম-রুবেলার টিকাদান কর্মসূচি
হাম-রুবেলার টিকাদান কর্মসূচি | ছবি: এখন টিভি
2

হামের সংক্রমণ মোকাবেলা ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ (সোমবার, ২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এ সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন আনিছুর রহমানসহ হাসপাতালের চিকিৎসকবৃন্দরা।

সিভিল সার্জনের তথ্য মতে, চলতি মাসের ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে। জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত কেন্দ্রের মাধ্যমে শিশুদের এ টিকা প্রদান করা হবে।

আরও পড়ুন:

এ ক্যাম্পেইনের আওতায় মোট ১ লাখ ৪২ হাজার ৫১১ শিশুকে টিকাদানের আওতায় নিয়ে আসা হবে।

ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এই টিকা প্রদান করা হবে।

এফএস