আতিকা হত্যা মামলার প্রধান আসামি নাঈমকে সংশোধনাগারে প্রেরণ

শিশু আতিকা হত্যা মামলার প্রধান আসামি নাঈম
শিশু আতিকা হত্যা মামলার প্রধান আসামি নাঈম | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জে শিশু আতিকা হত্যা মামলার প্রধান আসামি নাঈমকে (১৫) গ্রেপ্তারের পর আদালতে নেয়া হলে বিচারক তাকে শিশু সংশোধনাগারে প্রেরণের নির্দেশ দেন।

আজ (রোববার, ১৯ এপ্রিল) দুপুরে তাকে আদালতে নেয়া হলে নাঈম ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। জবানবন্দি শেষে এ আদেশ দেন নারী ও শিশু আদালতের বিচারক মোহাম্মদ আসসামছু জগলুল হোসেন।

গ্রেপ্তার নাঈম হোসেন সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল দক্ষিণপাড়া গ্রামের গণপিটুনিতে নিহত পান্নু মিয়ার ছেলে। এ ঘটনায় গতকাল শনিবার ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন নিহত আতিকার মা আরিফা আক্তার।

আরও পড়ুন:

গত বৃহস্পতিবার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল দক্ষিণপাড়া গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানের কাছ থেকে নিখোঁজ হয় ৭ বছর বয়সী আতিকা। বৃহস্পতিবার রাতেই আতিকার মরদেহ পাওয়া যায় বাড়ি কাছের একটি ভুট্টা খেতে।

এ ঘটনায় আতিকা হত্যার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে নাঈমের বাবা পান্নু ও চাচা ফজলু নিহত হন। আহত হন তার ভাই নাজমুল। ঘটনার পর থেকে পলাতক ছিল নাঈম। গতকাল শনিবার সকাল ১০টার দিকে নাঈমকে ঢাকার নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এএইচ