বাঘাই তার পোস্টে জাতিসংঘের সনদ এবং একটি রেজল্যুশনের উদ্ধৃতি দিয়ে দাবি করেন যে, কোনো দেশের বন্দর ও উপকূলীয় এলাকা অবরোধ করা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এই অবরোধের মাধ্যমে ‘ইরানের সাধারণ জনগণের ওপর পরিকল্পিতভাবে গণশাস্তি’ চাপিয়ে দিচ্ছে।
আরও পড়ুন:
ইরানি এই মুখপাত্র আরও কঠোর অভিযোগ তুলে বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মূলত একটি ‘যুদ্ধাপরাধ’ এবং এটি ‘মানবতাবিরোধী অপরাধ’-এর শামিল।





