সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘সব তথ্য-প্রমাণ ইঙ্গিত দিচ্ছে যে এই হামলার পেছনে হিজবুল্লাহ দায়ী।’ তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করতে লেবানন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন:
এদিকে ফরাসি কন্টিনজেন্টের ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তিনি এই নক্কারজনক ঘটনার কারণ অনুসন্ধানে এবং দায়ীদের শনাক্ত করতে অবিলম্বে একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।
দক্ষিণ লেবাননে ইসরাইলি অভিযান এবং হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের কারণে আগে থেকেই চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর এই প্রাণঘাতী হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।





