এ ঘটনায় আজ (শনিবার, ১৮ এপ্রিল) দুপুরে ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন শিশুটির মা আরিফা আক্তার। এর আগে, আজ সকাল ১০টার দিকে আসামি নাঈমকে ঢাকার নবাবগঞ্জ থেকে আটক করে পুলিশ।
পুলিশ সুপার জানান, সকালে অভিযান চালিয়ে নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আতিকা হত্যার ঘটনায় নাঈমকে প্রধান আসামি করে থানায় মামলা করেছে আতিকার মা আরিফা।
আরও পড়ুন:
মামলার অন্যান্য আসামিরা হলেন— নাঈমের বাবা পান্নু মিয়া, তার চাচা ফজলু, ভাই নাজমুল ও অজ্ঞাত একজন। এদের মধ্যে গতকাল গণপিটুনিতে নিহত হয়েছেন পান্নু ও ফজলু। আহত অবস্থায় ঢাকায় ভর্তি আছেন নাজমুল।
তিনি আরও জানান, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বনপারিল গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিখোঁজ হয় ৭ বছর বয়সী আতিকা। পরে গতকাল (শুক্রবার, ১৭ এপ্রিল) তার মরদেহ পাওয়া যায় বাড়ির কাছের একটি ভুট্টা ক্ষেতে।
এ ঘটনায় গ্রামবাসী আতিকা হত্যার সঙ্গে জড়িত সন্দেহে নাঈমের বাবা ও চাচাকে গণপিটুনি দিলে তারা নিহত হন। আহত হন তার ভাই নাজমুল। ঘটনার পর থেকে পলাতক ছিল নাঈম।





