যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ‘আসল সন্ত্রাসী’ আখ্যা দিলেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান | ছবি: সংগৃহীত
0

ইরানের প্রেসিডেন্ট মাসদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলাকে নিন্দা করেছেন। তিনি বলেছেন, ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলা আন্তর্জাতিক আইন এবং মানবিক নীতির ভিত্তিতে অযৌক্তিক। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তিনি সাংবাদিকদের বলেন, ‘তারা বলে আমরা আসল সন্ত্রাসী, কিন্তু তারাই আসল সন্ত্রাসী।’ এর আগে গতকাল (বুধবার, ১৫ এপ্রিল) মাসদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলাকে আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির পরিপন্থী বলে নিন্দা করেন।

ওই হামলার মধ্যে স্কুল ও হাসপাতালসহ ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলাও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এএম