আজ (বুধবার, ১৫ এপ্রিল) দুপুর আনুমানিক ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন:
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন তিনি।





