তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (সোমবার, ১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় কোস্টগার্ড স্টেশন নিজামপুর কর্তৃক পটুয়াখালীর মহিপুর থানাধীন শিববাড়িয়া নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘অভিযান চলাকালীন এ এলাকা হতে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬টি অবৈধ বেহুন্দী জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট, সামুদ্রিক মাছ ও জালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
তিনি আরও বলেন, ‘মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’


 founder Abhijeet Dipke-2-320x167.webp)


