৫৪ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লো বায়ার্ন মিউনিখ

গোলের পর বায়ার্নের খেলোয়াড়দের উচ্ছ্বাস
গোলের পর বায়ার্নের খেলোয়াড়দের উচ্ছ্বাস | ছবি: সংগৃহীত
0

জার্মান ফুটবল লীগের (বুন্দেসলিগা) ৫৪ বছরের পুরোনো গোলের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে বায়ার্ন মিউনিখ। সেন্ট পাউলির বিপক্ষে ৫৩ মিনিটে লিওন গোরেৎস্কা গোল করলে চলতি মৌসুমে লিগ টেবিলের শীর্ষে থাকা দলটির গোলসংখ্যা হয় ১০২।

তাতেই নতুন এক রেকর্ডে জন্ম দেয় বায়ার্ন। যদিও পরে আরও ৩ গোলে করেছে দলটি। এর আগে ১৯৭১-৭২ মৌসুমে আগের রেকর্ড গড়তে ১০১টি গোল করেছিল বায়ার্ন। ৫৪ বছরেও সেই রেকর্ড ভাঙ্গতে পারেনি কোনো দল। তবে এবার নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙ্গল বাভারিয়ান পরাশক্তিরা। পাঁচ ম্যাচ হাতে রেখেই ভাঙল কেইন-মুসিয়ালা-দিয়াজের বায়ার্ন।

আরও পড়ুন:

৩৫তম লিগ শিরোপার অনেকটা কাছাকাছি থাকা বায়ার্ন ম্যাচটি জিতেছে ৫-০ গোলে। জামাল মুসিয়ালার গোলে শুরুতে এগিয়ে যায় দলটি। ৫৩ মিনিটে রেকর্ড ভাঙা গোলটি করেন গোরেৎস্কা। তিন মিনিট পর ব্যবধানটা ৩-০ করেন মাইকেল ওলিসে।

৬৫ মিনিটে চতুর্থ গোলটি করেন নিকোলাস জ্যাকসন। ৮৮ মিনিটে শেষ গোলটি রাফায়েল গেরেইরোর। ২৯ ম্যাচে ২৪ জয়ে বায়ার্নের পয়েন্ট ৭৬। টেবিলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ডর্টমুন্ড।

জেআর