বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ

ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান
ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ বিমান বাহিনীর ৭৫তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) ঢাকা সেনানিবাসস্থ বিমানবাহিনী ঘাঁটি বাশারে অবস্থিত ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, ওএসপি, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি। এ সময় তিনি প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।

কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১৮ জন, বাংলাদেশ সেনাবাহিনীর ২ জন এবং শ্রীলঙ্কা ও কাতার বিমান বাহিনীর ১ জন করে সর্বমোট ২২ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন:

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণোত্তীর্ণও সব কর্মকর্তাগণের মাঝে সনদপত্র বিতরণ করেন ও কোর্সে সেরা নৈপুণ্যের জন্য ফ্লাইট লেফটেন্যান্ট সারাফ তাসনিমকে (ইঞ্জিনিয়ারিং) ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ এবং সার্টিফিকেট প্রদান করেন।

সফলতার সঙ্গে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বাংলাদেশ সেনাবাহিনী এবং কাতার দূতাবাস এর আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

জেআর