যুদ্ধ না যুদ্ধবিরতি—যুক্তরাষ্ট্রকে ‘একটি বেছে নিতে হবে’: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ | ছবি: সংগৃহীত
0

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ নাকি শান্তি চায়—সে বিষয়ে তাদের ‘একটি পথ বেছে নিতে হবে’। বিবিসি টুডে প্রোগ্রামকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, একই সঙ্গে দুটো করা সম্ভব নয়; দুটি বিষয় পরস্পরবিরোধী—এটা পরিষ্কার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এর আগে যেমন জানানো হয়েছিল, খতিবজাদেহ বলেন, লেবাননে ইসরাইলের চলমান হামলা যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতির ‘গুরুতর লঙ্ঘন’। তার ভাষ্য, ইরান চায় মধ্যপ্রাচ্যের সবাই এই চুক্তি মেনে চলুক, এবং যুক্তরাষ্ট্রও যেন তাদের মিত্রদের সঙ্গে একইভাবে তা নিশ্চিত করে।

আরও পড়ুন:

সাক্ষাৎকারে নিক রবিনসন প্রশ্ন করেন, ইসরাইলের হামলা চলতে থাকলে ইরান কি আলোচনা থেকে সরে যাবে। জবাবে খতিবজাদেহ বলেন, তারা পুরো মধ্যপ্রাচ্যের কল্যাণের দিকে মনোযোগ দিচ্ছেন।

এএম