ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘পুরোপুরি নিষ্পত্তি’ হবে: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘পুরোপুরি নিষ্পত্তি’ করা হবে। অন্যথায় তিনি এ চুক্তিতে রাজি হতেন না বলে জানিয়েছেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এএফপিকে ফোনে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ওটা পুরোপুরি নিষ্পত্তি করা হবে, নইলে আমি সমঝোতা করতাম না।’ তিনি এ ফলাফলকে ‘পূর্ণ ও চূড়ান্ত বিজয়’ বলে বর্ণনা করেন। ট্রাম্প বলেন, ‘১০০ শতাংশ। এতে কোনো প্রশ্ন নেই।’

আরও পড়ুন:

ইরান চুক্তি ভঙ্গ করলে দেশের বেসামরিক অবকাঠামোতে হামলা চালানোর আগের হুমকি বাস্তবায়ন করবেন কি না—এ প্রশ্নে ট্রাম্প সরাসরি কিছু বলতে রাজি হননি। তিনি বলেন, ‘দেখতে হবে।’

এএম

এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!