সাফজয়ী ফুটবলারদের ১ লাখ টাকা করে পুরস্কার ক্রীড়া মন্ত্রণালয়ের

যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক পুরস্কার
যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক পুরস্কার | ছবি: সংগৃহীত
0

সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলের ফুটবলারদের ১ লাখ টাকা করে পুরস্কার দিয়েছে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। দেশে ফেরার একদিন পরই জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়া দিবসে আনুষ্ঠানিকভাবে চেক প্রদান ও সংবর্ধনা দেয়া হয়। আজ (সোমবার, ৬ এপ্রিল) বেলা ১১টার পর আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে এই পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে সরকারের শীর্ষ কর্মকর্তা, ফুটবল প্রশাসক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

এর আগে শনিবার দেশে ফিরলে শিরোপা জয়ীদের ছাদখোলা বাসে উষ্ণ সংবর্ধনা জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এরপর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে সংবর্ধনা দেয়া হয় ফুটবলারদের।

ইএ