ইস্টার সানডেতে বিশ্ববাসীকে শান্তির বার্তা দিয়েছেন পোপ চতুর্দশ লিও

পোপ লিও চতুর্দশ
পোপ লিও চতুর্দশ | ছবি: সংগৃহীত
0

খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডের জাগরণ অনুষ্ঠানে শান্তির বার্তা দিয়েছেন পোপ চতুর্দশ লিও। স্থানীয় সময় গতকাল (শনিবার, ৪ এপ্রিল) রাতে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় ক্যাথলিকদের উদ্দেশে দেয়া ভাষণে পোপ বলেন, যুদ্ধে হতাশ হলে চলবে না, শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

ইরান যুদ্ধের অন্যতম সমালোচক পোল বলেন, ‘যুদ্ধের কারণে মানুষ একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছে, বাড়ছে ভয় এবং অবিশ্বাস।’ এমন প্রতিকূলতার মধ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ক্যাথলিক এ ধর্মগুরু।

আরও পড়ুন:

আজ সেন্ট পিটার্স স্কয়ারে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ইস্টার উদযাপন শেষ করবেন পোপ। সাধারণত ইস্টার সানডে-তে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার আবেদন জানিয়ে বিশেষ ভাষণ দেন ধর্মগুরু।

ইএ