ইরান-ইরাক সীমান্তের বাণিজ্য টার্মিনালে যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলা, নিহত ১

হামলার পর তেল শোধনাগারে জ্বলছে আগুন
হামলার পর তেল শোধনাগারে জ্বলছে আগুন | ছবি: সংগৃহীত
0

ইরান-ইরাক সীমান্তের আজ (শনিবার, ৪ এপ্রিল) একটি বাণিজ্য টার্মিনালে যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। ফ্রান্স২৪ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মেহর বার্তা সংস্থা খুজেস্তান প্রদেশের উপগভর্নর ভালিউল্লাহ হায়াতির বরাতে জানায়, ‘সকাল ১১টায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খোররামশাহরে শালামচেহ সীমান্ত ক্রসিংয়ের বাণিজ্য টার্মিনাল আমেরিকান ও জায়নবাদী শত্রুরা বিমান হামলায় লক্ষ্যবস্তু করে।’

আইএসএনএ বার্তা সংস্থা হায়াতির বরাতে জানায়, এ হামলায় একজন ইরাকি চালক নিহত এবং দুই ইরানি শ্রমিক আহত হয়েছেন।

এএম