আজ (শনিবার, ৪ এপ্রিল) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদ খোলা বাসে শুরু হবে এ উদযাপন, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে শেষ হবে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে। সেখানে রাত সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠান।
আরও পড়ুন:
দেশের ফুটবল ইতিহাসে এ গৌরবময় অর্জন উদযাপনে সমর্থক ও সাধারণ মানুষকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।





