চীনের বিপক্ষে ম্যাচ ঘিরে ব্যাংককে আলপাইন ট্রেনিং ক্যাম্পে দেড় ঘণ্টার অনুশীলন করেছে টিম বাংলাদেশ। গরম ও আর্দ্র আবহাওয়া সত্ত্বেও হেড কোচ পিটার বাটলার খেলোয়াড়দের নিয়ে প্রায় ৭৫ মিনিটের একটি ইনটেনসিভ ট্রেনিং পরিচালনা করেন।
সেশনে ছিল স্ট্রাকচার্ড ওয়ার্ম-আপ, পাসিং ড্রিল এবং ম্যাচ পরিস্থিতি ভিত্তিক একটি প্রতিযোগিতামূলক ইনট্রা-স্কোয়াড প্র্যাকটিস ম্যাচ।
আরও পড়ুন:
দ্বিতীয় ম্যাচের আগে নিজেদের ভুল শোধরানোয় বেশি মনোযোগী ছিলো বাংলাদেশের মেয়েরা।
থাইল্যান্ডে গরমের তীব্রতা থাকলেও ম্যাচে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী অধিনায়ক অর্পিতা।





