দীর্ঘ আট মাস পর চট্টগ্রাম-দুবাই রুটে নিয়মিত ফ্লাইট পুনরায় চালু

চট্টগ্রাম-দুবাই রুটের একটি ফ্লাইট
চট্টগ্রাম-দুবাই রুটের একটি ফ্লাইট | ছবি: এখন টিভি
0

দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম-দুবাই রুটে আবারো ফ্লাইট চালু করেছে ফ্লাই দুবাই এয়ারলাইন্স। আজ (বুধবার, ১ এপ্রিল) সকালে ফ্লাই দুবাই এর একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। পরে সেটি আবার দুবাই এর উদ্দেশ্য ছেড়ে যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নানা সীমাবদ্ধতায় ২০২৪ সালের আগস্টে ফ্লাইদুবাই সর্বশেষ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেছিলো। দীর্ঘ ১ বছর ৭ মাস এয়ারলাইনসটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিবহন বন্ধ রাখে।

আরও পড়ুন:

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তথা বিমানবন্দর কর্তৃপক্ষের প্রচেষ্টায় আবারো চট্টগ্রামের যাত্রীরা সহজে দুবাই যাওয়ার সুযোগ তৈরি হয়েছ। এতে ভোগান্তি ও হয়রানি অনেক কমবে বলেও জানানো হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, এছাড়া ঢাকা বিমানবন্দরের ওপর চাপও কমে আসবে। ফ্লাইদুবাই চট্টগ্রাম-দুবাই রুটে নিয়মিতভাবে প্রতিদিন একটি আগমনী ও একটি বহির্গমন ফ্লাইট পরিচালনা করবে। ফলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপ্তাহে সর্বমোট আগমনী ও বহির্গমন মিলিয়ে ১৪টি আন্তর্জাতিক ফ্লাইট বৃদ্ধি পাচ্ছে।

এফএস