মানিকগঞ্জে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

তেলের দোকানে অভিযান
তেলের দোকানে অভিযান | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (বুধবার, ১ এপ্রিল) দুপুরে উপজেলার শিবালয় ইউনিয়নের অন্বয়পুর গ্রামে তারা মসজিদ সংলগ্ন একটি দোকানে এ অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।

অভিযানে দোকান মালিক মো. আরশেদ আলীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।

আরও পড়ুন:

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম বলেন, ওই দোকানে অক্টেন, পেট্রোল ও ডিজেল সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি করা হচ্ছিল।

তিনি আরও জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সুষ্ঠু সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেআর