আরও পড়ুন:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, অভিযানে মেসার্স সোনারগাঁও টাটা ব্রিকস এবং মেসার্স আওলাদ ব্রিকস ম্যানুফ্যাকচারার্স নামক দুটি ইটভাটায় আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনের বিভিন্ন ধারা ভঙ্গের দায়ে পৃথক দুটি মামলায় মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসন জানায়, জনস্বার্থ রক্ষা ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।





