বিশ্বকাপের আগে ভালোভাবেই প্রস্তুতি সেড়েছে স্কালোনির শিষ্যরা

জয়ের পর উচ্ছ্বসিত আর্জেন্টিনার ফুটবলারা খেলোয়াড়রা
জয়ের পর উচ্ছ্বসিত আর্জেন্টিনার ফুটবলারা খেলোয়াড়রা | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপের আগে প্রস্তুতিটা ভালোভাবেই সাড়ল আর্জেন্টিনা। নিজেদের শেষ প্রীতি ম্যাচে জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আজ (বুধবার, ১ এপ্রিল) লা বোম্বোনেরাতে জাম্বিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা।

র‌্যাংকিংয়ে ৮৮ ধাপ পিছিয়ে থাকা জাম্বিয়ার বিপক্ষে ফেভারিট হিসেবেই খেলতে নেমেছিল আর্জেন্টিনা। ঘরের মাঠে এটাই ছিলো লিওনেল মেসি ও নিকোলাস ওতামেন্ডির সম্ভাব্য শেষ ম্যাচ।

এমন ম্যাচে মেসির অ্যাসিস্টে শুরুতেই স্বাগতিকদের এগিয়ে দেন জুলিয়ান আলভারেজ। বিরতির আগমুহূর্তে স্কোরশিটে নাম তোলেন মেসিও। ৫০ মিনিটে আর্জেন্টিনা পেনাল্টি পেলে নিজে না নিয়ে ওতামেন্ডিকে এগিয়ে দেন মেসি।

আরও পড়ুন:

স্পটকিকে গোল করে অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন এ ডিফেন্ডার। ম্যাচের ৬৮ মিনিটে আত্মঘাতী গোল করেন জাম্বিয়ার ডিফেন্ডার ডমিনিক চান্দা।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করে আলবিসেলেস্তেদের বড় জয় নিশ্চিত করেন বার্কো। এর মাধ্যমে বিশ্বকাপের আগে স্বস্তি নিয়েই প্রস্তুতি সম্পন্ন করল আর্জেন্টিনা।

জেআর