আজ (বুধবার, ১ এপ্রিল) ট্রাইব্যুনাল-১-এ এ মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন সিআইডির এক ফরেনসিক কর্মকর্তা আদালতে সাক্ষ্য দেন। তিনি শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট ১০ কর্মকর্তার বিরুদ্ধে তথ্য-প্রমাণ উপস্থাপন করেন।
মামলাটি গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা হয়েছে, যেখানে ডিজিএফআইয়ের তিন সাবেক কর্মকর্তাকে আদালতে হাজির করা হয়। এর আগে এ মামলায় সংসদ সদস্য ব্যারিস্টার আরমান ও হুম্মাম কাদের চৌধুরী সাক্ষ্য দিয়েছেন।
মামলার নথি অনুযায়ী, শেখ হাসিনা, তারিক সিদ্দিকিসহ ডিজিএফআইয়ের সাবেক চার মহাপরিচালকসহ মোট ১০ জন এখনো পলাতক রয়েছেন।





