সকাল ৯টা থেকে জেলা সদর ও পৌরসভার পেট্রোল-অকটেন ব্যাবহারকারীদের জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত দুটি বুথে যানবাহনের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখে ফুয়েল কার্ড প্রদান করা হচ্ছে। উপজেলাগুলোতেও একই নিয়মে ফুয়েল কার্ড দেওয়া হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়গুলো থেকে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসনসূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জ্বালানি তেলের মজুত, পরিবহন ও বিপণন এবং ব্যবহার বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, পেট্রোল পাম্প মালিক, রাজনৈতিক নেতা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, পেট্রোল ও অকটেনের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে মোটরসাইকেল মালিক-চালকদের জন্য ফুয়েল কার্ড চালু করা হচ্ছে। জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির নিবন্ধনের এক সেট ফটোকপি ও একটি পাসপোর্ট আকারের ছবি জমা দিলে তারা বিনামূল্যে একটি ফুয়েল কার্ড পাবেন।
আজ থেকে এ ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম চলমান থাকবে প্রতিদিনই এ কার্ড সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। গ্রাহকদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক। ফুয়েল কার্ড প্রদানকে জ্বালানি ব্যাবহারকারীরা ইতিবাচক হিসেবে দেখলেও দীর্ঘ সময়ের অপেক্ষায় ক্ষোভ প্রকাশ করছেন।





