পাবনায় গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

পুলিশি হেফাজতে গ্রেপ্তার আসামিরা
পুলিশি হেফাজতে গ্রেপ্তার আসামিরা | ছবি: এখন টিভি
0

পাবনার বেড়া উপজেলায় ‘প্রেমের কারণে’ স্বামীকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামিসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (সোমবার, ৩০ মার্চ) বিকেল সাড়ে ৩টায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনূর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

এসময় তিনি আরও জানান, পাবনা জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) এবং বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকারের তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. লালবুর রহমান পিপিএম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।

আরও পড়ুন:

গ্রেপ্তাররা হলেন— মো. মানিক (৪৭), তার প্রাক্তন স্ত্রী মোছা. জোছনা খাতুন (৪৪) এবং মানিকের সহযোগী মো. খোকন প্রামাণিক (৪২)। গত ৩০ মার্চ ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয়।

তদন্তে জানা যায়, নিহতের স্ত্রী জোছনা খাতুনের সঙ্গে তার প্রাক্তন স্বামী মানিকের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। পারিবারিক কলহ ও পূর্বের সম্পর্কের জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার দিন জোছনা খাতুন ও খোকনের সহযোগিতায় মানিক নির্জন স্থানে ফজলুল হককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে এবং মরদেহ ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়।

উল্লেখ্য, গত ২০ মার্চ বেড়া উপজেলা বড়শিয়া গ্রামে ধানক্ষেত থেকে ফজলু রহমানের মরদেহ উদ্ধার করে।

এসএইচ