রাজধানীতে আজ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে

সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
সারা দেশে বৃষ্টির সম্ভাবনা | ছবি: সংগৃহীত
0

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ (সোমবার, ৩০ মার্চ) আবহাওয়া পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানায় অধিদপ্তরটি।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এসময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন:

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা সাময়িকভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ায় রূপ নিতে পারে।

এদিকে সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস

ইএ