আরাঘচি তার সরকারি টেলিগ্রাম চ্যানেলে বলেন, ‘এই হত্যাকাণ্ড শুধু অঞ্চল ও বিশ্বের গণমাধ্যমকর্মীদের জন্য গভীর ক্ষতি নয়, বরং বৈশ্বিক বিবেকের জন্যও একটি গুরুতর সতর্কবার্তা।’
তিনি বলেন, ‘এই কাজটি, যা স্পষ্টভাবে ব্যক্তিবিশেষকে সরিয়ে দেয়ার বাইরেও উদ্দেশ্য থাকা এক টার্গেটেড অ্যাসাসিনেশন, সত্যকে সন্ত্রস্ত করা এবং সত্য বলা মানুষের কণ্ঠ রোধ করার স্পষ্ট চেষ্টা।’
আরাঘচি বলেন, ‘গণমাধ্যমকর্মীদের লক্ষ্য করার “দীর্ঘ ইতিহাস” আছে ইসরাইলের। তার মতে, এটি আন্তর্জাতিক আইন ও কনভেনশনের “স্পষ্ট লঙ্ঘন”।’





