বৃহস্পতিবার ব্রাজিলকে হারানোর সুখস্মৃতি নিয়ে খেলতে নামবে ফ্রান্স। বছরের প্রথম ম্যাচে ১০ জনের দল নিয়েও সেলেসাওদের হারানোয় বেশ আত্মবিশ্বাসী দিদিয়ের ফরাসিরা। শেষ ৮ ম্যাচের ৭টি ম্যাচ জিতে দারুণ ফর্মেরও ইঙ্গিত দিচ্ছেন এমবাপ্পে-দেম্বেলেরা। এ ম্যাচে মাইকেল ওলিসে, রায়ান চেরকিসহ পূর্ণশক্তির স্কোয়াডই পাচ্ছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।
আরও পড়ুন:
অন্যদিকে ক্রোয়েশিয়ার কাছে ২-১ ব্যবধানে হার দিয়ে বছর শুরু করেছে কলম্বিয়া। দলের মূল ভরসা হিসেবে থাকছেন লুইস দিয়াজ ও জেমস রদ্রিগেজ। সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের দুর্বলতা দলটিকে বেশ ভোগাচ্ছে। ফ্রান্সের আক্রমণভাগের বিরুদ্ধেও বড় পরীক্ষা দিতে হবে কলম্বিয়াকে।





