দিনাজপুরে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৬

দুর্ঘটনাস্থলের পুলিশ ও স্থানীয়রা; দুর্ঘটনাগ্রস্ত বাস
দুর্ঘটনাস্থলের পুলিশ ও স্থানীয়রা; দুর্ঘটনাগ্রস্ত বাস | ছবি: এখন টিভি
1

দিনাজপুরের বিরামপুরে যাত্রীবাহী স্লিপার বাস ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। আজ (রোববার, ২৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে বিরামপুর উপজেলার ৭ নম্বর পলিপ্ররাগপুর ইউনিয়নের চন্ডিপুর এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি হেরিটেজ স্লিপার বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।

আরও জানানো হয়, দুর্ঘটনায় আহত ৬ জনকে গুরুতর অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া বাসের আরও ১৮ জন যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন।

আরও পড়ুন:

খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জানা যায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এসএইচ