স্থানীয়দের অভিযোগ, পাম্পে তেল মজুত থাকলেও সাধারণ গ্রাহকদের তা সরবরাহ করা হচ্ছে না। এতে ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেল চালক ও স্থানীয়রা একপর্যায়ে পাম্পের সামনে সড়কে টায়ার জ্বালিয়ে এবং বাঁশ ফেলে অবরোধ সৃষ্টি করেন।
আরও পড়ুন:
ভুক্তভোগীদের দাবি, পাম্প মালিকরা সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষকে বঞ্চিত করে খোলা বাজারে বেশি দামে তেল বিক্রি করছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
এর আগে বৃহস্পতিবার রাতেও কপোতাক্ষ ফিলিং স্টেশনের সামনে একই ধরনের অভিযোগে সড়ক অবরোধ করা হয়। বারবার এমন ঘটনার কারণে সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের ভোগান্তি বাড়ছে।




