লক্ষ্যবস্তু বাড়ানোর মাধ্যমে ইরানে হামলা ‘জোরদারে’র ঘোষণা ইসরাইলের

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ | ছবি: রয়টার্স
0

ইরানে হামলা জোরদার করার পাশাপাশি আরও বিস্তৃত পরিসরে বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে বলে জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইল কাটজ অভিযোগ করে বলেন, ‘তেহরান ইসরাইলের বেসামরিক জনগোষ্ঠীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে।’ দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সামরিক কর্মকর্তাদের কাটজ বলেন, ‘ইরানে ইসরাইলি হামলা জোরদার হবে এবং টার্গেট ও যুদ্ধের পরিসরও বিস্তৃত করা হবে। এর পাশাপাশি অস্ত্র তৈরিতে যারা ইরানেকে সহায়তা করছে তাদেরও লক্ষ্যবস্তু করা হবে।’

আরও পড়ুন:

কাটজ বলেন, ‘প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং আমি ইরানি শাসনদের সতর্ক করেছিলাম, ইসরাইলের বেসামরিক জনগণের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বন্ধ করতে। সতর্কবার্তা সত্ত্বেও হামলা অব্যাহত রয়েছে; তাই ইরানে হামলা আরও বাড়ানো পাশাপাশি আরও বিস্তৃত করা হবে।’

তিনি বলেন, ‘এর জন্য তারা বড় মূল্য দেবে এবং আমাদের সব যুদ্ধলক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমরা ইরানে অভিযান চালিয়ে যাব।’

এএম