চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে মোট ১৮৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হলো।

আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) সকালে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বুধবার (২৫ মার্চ) মধ্যরাত পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত ২টি অ্যারাইভাল এবং ২টি ডিপার্চার ফ্লাইট।’

এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি মধ্যপ্রাচ্যগামী ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। অপরদিকে এয়ার আরাবিয়ার ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইটও বাতিলের তালিকায় রয়েছে।

তবে এর মধ্যেও কিছু আন্তর্জাতিক ফ্লাইট সচল ছিল। বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত ৮টি অ্যারাইভাল এবং ৪টি ডিপার্চার ফ্লাইট পরিচালিত হয়েছে।

আরও পড়ুন:

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সালাম এয়ার, এয়ার আরাবিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলোর স্থবিরতা এখনও অপরিবর্তিত রয়েছে।

এ বিষয়ে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট পরিচালনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে।

যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় অনেক ফ্লাইট বাতিল বা স্থগিত করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ পরিস্থিতিতে আজকের ৭টি বাতিল ফ্লাইটসহ মোট ১৮৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

এসএইচ