কৃষ্ণসাগরে রুশ তেলবোঝাই ট্যাংকারে হামলার দাবি তুরস্কের

কৃষ্ণসাগরে রুশ তেলবাহী ট্যাংকার আক্রান্ত
কৃষ্ণসাগরে রুশ তেলবাহী ট্যাংকার আক্রান্ত | ছবি: সংগৃহীত
0

কৃষ্ণসাগরে তুরস্ক-পরিচালিত একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। জাহাজটিতে ২৭ জন তুর্কি নাবিক ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

তুরস্কের পরিবহনমন্ত্রী আবদুলকাদির উরালওগলু এ তথ্য জানিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই।

আরও পড়ুন:

তুরস্কের এনটিভি চ্যানেল জানিয়েছে, জাহাজটি তুর্কি প্রতিষ্ঠান বেসিকতাসের মালিকানাধীন এবং এটি সিয়েরা লিওনের পতাকাবাহী। জাহাজটি রাশিয়ার নভোরোসিস্ক বন্দর থেকে প্রায় ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে ছেড়েছিল বলে জাহাজ-ট্র্যাকিং তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে।

এএম