ওয়াশিংটনে রিপাবলিকানদের তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প আরও বলেন, ‘প্রায় এক মাস ধরে চলা যুদ্ধ শেষ করতে ইরান আগ্রহী।’ এসময়ে তিনি দাবি করেন,‘তেহরানের কর্মকর্তারা ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করছেন, কিন্তু দেশের ভেতরে বিদ্রোহের আশঙ্কায় তা স্বীকার করছেন না।’
ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র–ইসরাইলের সামরিক অভিযানে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরানের নেতৃত্ব অনানুষ্ঠানিকভাবে তাকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন।’
আরও পড়ুন:
এনআরসিসির (ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল কমিটি) বার্ষিক তহবিল সংগ্রহের নৈশভোজে ট্রাম্প বলেন, ‘ইরানের নেতৃত্ব নিতে কেউ এত অনিচ্ছুক আর কখনো দেখিনি। তারা পরিষ্কার বলছে, আমরা এই পদ চাই না। আপনাকেই পরবর্তী সর্বোচ্চ নেতা বানাতে চাই। আমি বললাম, না ধন্যবাদ, এটা আমার দরকার নেই।
এর আগে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা করা হয়েছিল।





