ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

‘সব ধরনের হামলা’ পাঁচ দিনের জন্য স্থগিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি:সংগৃহীত
1

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাই তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর যেকোনো সামরিক হামলা স্থগিত রাখতে সেনাবাহিনীকে নির্দেশ দেবেন। আল জাজিরার সংবাদের এ তথ্য জানানো হয়েছে।

আজ (সোমবার, ২৩ মার্চ) ট্রুথ সোশ্যালে পুরোটা বড় হাতের অক্ষরে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান মধ্যপ্রাচ্যে আমাদের শত্রুতা সম্পূর্ণ ও পুরোপুরি নিষ্পত্তির বিষয়ে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা করেছে।’

আরও পড়ুন:

তিনি আরও লেখেন ‘এই আলোচনা পুরো সপ্তাহজুড়ে চলবে। এসব আলোচনার ধরণ ও অগ্রগতির ভিত্তিতে আমি যুদ্ধ দপ্তরকে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে সব ধরনের সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছি।’

ট্রাম্পের জানান, চলমান বৈঠক ও আলোচনা কতটা সফল হয়, তার ওপর পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে।

এএম