যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ বাড়বে: অর্থমন্ত্রী

আমির খসরু মাহমুদ চৌধুরী
আমির খসরু মাহমুদ চৌধুরী | ছবি: এখন টিভি
1

যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ বাড়বে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (রোববার, ২২ মার্চ) সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের হাতে নেই উল্লেখ করে আমির খসরু বলেন, ‘যুদ্ধ দীর্ঘায়ত হলে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ বাড়বে।’

তিনি বলেন, ‘সামনে নতুন বাজেট আসছে। সরকার নানা পরিকল্পনা হাতে নিয়েছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো জনবান্ধব কর্মসূচি হাতে নিয়েছে।’

আরও পড়ুন:

অর্থনৈতিক সংকটের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক সংকট চললেও সরকার এগিয়ে যাচ্ছে। তবে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সংযমী হতে হবে।’

এসময় মন্ত্রীর বাড়িতে ভিড় করেন হাজার হাজার নেতাকর্মী, প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এসএস