জয়শংকরের সঙ্গে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারের বৈঠক

এম রিয়াজ হামিদুল্লাহ  ও  জয়শংকর
এম রিয়াজ হামিদুল্লাহ ও জয়শংকর | ছবি: এখন টিভি
2

দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। আজ (শুক্রবার, ২০ মার্চ) দুপুরে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পরে এক্স হ্যান্ডলে করা একটি পোস্টে জয়শংকর নিজেই এ বৈঠক বিষয়ে জানান। আর বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ তার সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সুযোগ হলো।

আরও পড়ুন:

তিনি আরও লেখেন, আমি তাকে আশ্বস্ত করেছি যে, দুই দেশের অভিন্ন স্বার্থ ও পারস্পরিক সুবিধাগুলো অর্জন করতে বাংলাদেশ-ভারতের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত।

এর আগে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে প্রায় দেড় বছর ধরে ভারত বাংলাদেশের সঙ্গে শীর্ষ সরকারি পর্যায়ে এনগেজমেন্ট কার্যত বন্ধ ছিল, কিন্তু এখন রাজনৈতিক সরকার ঢাকার ক্ষমতায় আসার পর পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে।

এসময়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ-মিয়ানমার বিভাগের যুগ্ম সচিব বি শ্যাম-ও এ আলোচনায় উপস্থিত ছিলেন।

জেআর