শিরোপা ধরে রাখার পাশাপাশি ভবিষ্যৎ দল গঠনের তাগিদ আলফাজ আহমেদের

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল | ছবি: এখন টিভি
1

সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে এরই মধ্যে ঢাকার ক্যাম্প শেষের দিকে বাংলাদেশের। রাত পেরোলেই উড়াল দেবে মার্ক কক্সের দল। বয়সভিত্তিক এ টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার পাশাপাশি বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত বংশোদ্ভূত খেলোয়াড়দের এখন থেকে জাতীয় দলের জন্য প্রস্তুত করা— এমনটাই মনে করেন কোচ আলফাজ আহমেদ।

বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার আলফাজ আহমেদ। বয়সভিত্তিক দলে নিজের অসাধারণ প্রতিভার ছাপ রেখে অবিচ্ছেদ্য অংশ হয়েছিলেন বাংলাদেশ ফুটবল দলে। ১৯৯৫ থেকে ২০০৮ সাল দীর্ঘ এ ১৩ বছরে বেশ দাপটের সঙ্গে খেলেছেন লাল সবুজের জার্সিতে। খেলা ছাড়ার পর হয়েছেন কোচ।

আরও পড়ুন:

দেশসেরা এ কোচের মতে বাংলাদেশ দলের দীর্ঘদিনের স্ট্রাইকার সমস্যা কাটাতে বয়সভিত্তিক দল থেকে কাজ শুরু করতে হবে ফুটবলারদের। বিশেষ করে আসন্ন সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে দেশিদের সঙ্গে দলে সুলিভান ব্রাদার্সের মতো বাংলাদেশি অনেক প্রতিভাবান, বংশোদ্ভূত খেলোয়াড়দের অন্তর্ভুক্তিতে এমন সুবর্ণ হাতছাড়া করা উচিত নয় বলে মনে করেন এ আলফাজ আহমেদ।

তিনি বলেন, ‘অনূর্ধ্ব ২০ দলের সব দিক দিয়েই শক্তিশালী। অধিকাংশই প্রিমিয়ার লীগের অনূর্ধ্ব ২০ দলে খেলছে। আমাদের বয়সভিত্তিক দল সব সময়ই ভালো। বয়সভিত্তিক দলে অধিকাংশই সময়ই রানারআপ বা চ্যাম্পিয়ন হয়। এরপর তারা হারিয়ে যায়, বাফুফের উচিত তাদেরকে ধরে রাখার ব্যবস্থা করা।’

বাফুফের সঠিক তদারকিকে সম্ভব সুমন রেজা,আরমান ফয়সাল আকাশদের মতো বয়সভিত্তিক দল থেকে ভবিষ্যৎ জাতীয় দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা।

জেআর