রাবি উপাচার্য হিসেবে যোগদান করলেন ফরিদুল ইসলাম

প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম
প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম | ছবি: এখন টিভি
0

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য হিসেবে যোগদান করলেন প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম।

আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) বিকেলে এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ১১ অনুযায়ী প্রফেসর ড. মো. ফরিদুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপন পাওয়ার পরেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যের কক্ষে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

আরও পড়ুন:

দায়িত্ব গ্রহণের পর তিনি শহিদ শামসুজ্জোহার স্মৃতিস্তম্ভে, শহিদ মিনার ও বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি দেন।

এসময় তিনি জানান, যে গুরুদায়িত্ব তিনি পেয়েছেন তা সঠিকভাবে পালন করতে চান। শিক্ষার্থীদের যেসব চাহিদা, দাবি-দাওয়া আছে সেগুলো পূরণ করতে চান। তবে তিনি সেশনজট নিরসন, শিক্ষা, গবেষণা, স্বাস্থ্যের দিকে বেশি গুরুত্ব দিবেন বলেও জানান।

দায়িত্ব গ্রহণের সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষকরা।

এসএস