আজ (সোমবার, ১৬ মার্চ) জাতীয় সংসদ গ্রন্থাগার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। উল্লেখ্য, সংসদীয় কার্যপ্রণালি বিধি অনুযায়ী ডেপুটি স্পিকার লাইব্রেরি কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
পরিদর্শনকালে ডেপুটি স্পিকার দৈনিক নিউজ ক্লিপিং, দেশি-বিদেশি পত্র-পত্রিকা, জার্নাল, সংসদীয় বিতর্ক ও ব্রিটিশ সংসদীয় বিতর্ক ‘হ্যানসার্ট’ সংরক্ষণে সংসদ গ্রন্থাগারের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করেন।
তিনি গ্রন্থাগারের কার্যক্রম আরও গতিশীল করতে গণপূর্তসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও শাখার মধ্যে নিবিড় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। সরকারি গেজেট ও ডিএলআর ধারাবাহিকভাবে সংরক্ষণের জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় সংসদ সদস্যদের অংশগ্রহণে গ্রন্থাগারের পূর্ণাঙ্গ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





