এ টুর্নামেন্টে সর্বশেষ ঢাকা নারী প্রথম বিভাগ ক্রিকেট লিগে খেলা ক্রিকেটাররা অংশ নেবেন। এবারের আসরে মোট ৮টি দল অংশ নেবে। যেখানে খেলার সুযোগ পাবেন ১১২জন নারী ক্রিকেটার। পুরো টুর্নামেন্টের জন্য প্রত্যেক ক্রিকেটারকে ২৫ হাজার টাকা করে ম্যাচ ফি দেয়া হবে।
আরও পড়ুন:
এছাড়া খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য আবাসনের ব্যবস্থাও করবে বিসিবি। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল, ম্যাচসেরা খেলোয়াড়সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেবে ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হবে।





