ঘরের মাঠে টেবিলের নিচের সারির দলের বিপক্ষে পুরোটা সময়ই দাপট দেখিয়েছিল রিয়াল মাদ্রিদ। প্রথম থেকেই আক্রমণের ধারায় থাকা মাদ্রিদিস্তারা অবশ্য প্রথম গোল পেয়েছে ৪০ মিনিটে। ফ্রি কিক থেকে পাওয়া বলের সুবাদে লক্ষ্যভেদ করেন অ্যান্তোনিও রুডিগার।
আরও পড়ুন:
মিনিট চারেক পরেই রিয়ালের লিড ২-০ করেন ফর্মে থাকা মিডফিল্ডার ফেদে ভালভার্দে। বিরতির পর ৬৬ মিনিটে ৩-০ ব্যবধানে রিয়ালকে এগিয়ে দেন ডিন হুইসেন। ৮৫ মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে ব্যবধান কমায় এলচে। তবে ৮৯ মিনিটে আর্দা গুলের গোল করলে বড় জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।





 Director-General Tedros Adhanom Ghebreyesus-320x167.webp)