ক্রিকেট স্পিরিট বনাম নিয়মের বেড়াজাল: মিরাজ-সালমান বিতর্কে সরব ক্রিকেট দুনিয়া

মিরাজের বিতর্কিত রানআউট মুহূর্ত
মিরাজের বিতর্কিত রানআউট মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

মেহেদি হাসান মিরাজের রানআউট কেন্দ্র করে দ্বিধাবিভক্ত ক্রিকেট দুনিয়া। সাবেক থেকে বর্তমান, অনেকেই সরব হয়েছেন বাংলাদেশ-পাকিস্তান সিরিজের বিতর্কিত সেই মুহূর্ত নিয়ে। কারো চোখে মিরাজ ক্রিকেটের স্পিরিট লঙ্ঘন করেছেন। আবার কেউ দায় দিচ্ছেন সালমান আলী আঘাকে।

এক রানআউট যেন নাড়িয়ে দিয়েছে ক্রিকেট দুনিয়া। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্রিকেটীয় লড়াইয়ের চেয়ে বড় হয়ে উঠেছে সালমান আলী আঘার সেই বিতর্কিত রানআউট। মেহেদি হাসান মিরাজের বুদ্ধিদীপ্ত ফিল্ডিং করেছেন, নাকি ক্রিকেটের স্পোর্টসম্যানশিপ ভেঙেছেন, তা নিয়ে চলছে নানামুখী আলোচনা।

আরও পড়ুন:

ভারতের দুই সাবেক ক্রিকেটার অজয় জাদেজা এবং মোহাম্মদ কাইফ সমালোচনা করেছেন টাইগার কাপ্তান মিরাজের। ২০২৩ বিশ্বকাপের টাইমড আউট ইস্যু সামনে এনে বাংলাদেশের বিপক্ষে সবাইকে সতর্ক হতে বলেছেন অজয় জাদেজা। আর কাইফ মিরাজের এমন আচরণ নেতিবাচক উল্লেখ করে তরুণদের বলছেন শিক্ষা নিতে। যদিও সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী দায় দিচ্ছেন স্বদেশী ব্যাটার সালমান আঘার। পাকিস্তানি ব্যাটারের আরও সতর্ক হওয়া উচিত বলে মন্তব্য তার।

এদিকে ম্যাচের শেষে সংবাদ সম্মেলনে সালমান আলী আঘা দুজনেই জানিয়েছেন নিজ মত।

তবে, এমন সব বিতর্কের পরেও ক্রিকেটের আইন বলছে নিয়ম মেনেই সালমান আঘাকে আউট করেছেন মিরাজ। সমালোচনা হলেও তাই কিছুটা নির্ভার থাকার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

ইএ