আইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি

জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানি
জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানি | ছবি: সংগৃহীত
0

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেলেও টুর্নামেন্টটি খেলবেন না ব্লেসিং মুজারাবানি। এর পরিবর্তে আইপিএলে খেলতে রাজি হয়েছেন তিনি। এদিকে জিম্বাবুইয়ান এ পেসারের এমন সিদ্ধান্তে নাখোশ হয়ে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে পিসিবি।

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পিএসএল নিলামে অবিক্রীত ছিলেন মুজারাবানি। পরবর্তীতে সরাসরি চুক্তিতে তাকে দলে টানে ইসলামাবাদ ইউনাইটেড।

কিন্তু তিনবারের পিএসএল চ্যাম্পিয়ন দলটির হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন এ পেসার। মূলত আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নেয়ার পরই এমন সিদ্ধান্ত জানান মুজারাবানি।

আরও পড়ুন:

বিষয়টি খুব একটা ভালোভাবে নেয়নি পিসিবি। এর আগে করবিন বশ পিএসএলে দল পেলেও আইপিএলে ডাক পেয়ে চলে যান। সে সময় তাকে এক মৌসুমের জন্য নিষিদ্ধ করেছিল পিসিবি।

মুজারাবানির ক্ষেত্রে আরও কড়া প্রতিক্রিয়া জানাতে আইনি পথে হাঁটার সম্ভাবনার কথা জানিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড।

এফএস