পাম্পে তেল নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ বন্ধুর

মোটরসাইকেল দুর্ঘটনা (প্রতীকী ছবি)
মোটরসাইকেল দুর্ঘটনা (প্রতীকী ছবি) | ছবি: সংগৃহীত
0

মাগুরার শ্রীপুরে পাম্পে তেল আনতে গিয়ে মহাসড়কে গাছের ডাল পড়ে প্রান্ত দত্ত ও মাহবুব নামে দুই বন্ধুর মৃত্যু হয়। গতকাল (শুক্রবার, ১৩ মার্চ) রাতে ঢাকা–খুলনা মহাসড়কের মাগুরা সদরের কেষ্টপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শোকাহত পরিবারগুলোতে চলছে শোকের মাতম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুরের নাকোল বাজার থেকে মোটরসাইকেলে তেল আনার জন্য নাকোল গ্রামের ভজন দত্তের ছেলে প্রান্ত ও পাশের ঘাসিয়াড়া গ্রামের দীপুল মোল্লার ছেলে মাহবুব মাগুরা শহরের উদ্দেশে রওয়ানা দেয়।

আরও পড়ুন:

পথে ঢাকা খুলনা মহাসড়কের সদরের কৃষ্ণপুর এলাকায় পৌঁছালে হালকা বাতাসে সড়কের পাশের ঝুলন্ত গাছের মরা ডাল ভেঙে পড়ে তাদের মাথার ওপর। এতে গুরুতর আহত অবস্থায় দু’জনকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রান্তকে মৃত ঘোষণা করে।

রাতেই মাহবুবকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করা হয়। ফরিদপুর নেয়ার পথে গভীর রাতে মাহবুবও মারা যায়।

এ ঘটনায় নিহতদের এলাকায় গভীর শোক চলছে। পরিবার ও এলাকাবাসী রাতে তেল দেয়া ও মহাসড়কের পাশে মরাগাছগুলোকে দায়ী করেছে।

এসএস