নিহত ফরহাদ হোসেন সাতক্ষীরা শহরের আমতলা এলাকার বাসিন্দা এবং প্রয়াত ঠিকাদার আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি সাতক্ষীরা শহর থেকে বাসযোগে পাটকেলঘাটায় এসে সেখান থেকে মোটরচালিত ভ্যানে করে যশোরের কেশবপুর উপজেলার মহাদেবপুর গ্রামে অবস্থিত শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন।
আরও পড়ুন:
পথিমধ্যে অভয়তলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে সড়কে ছিটকে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফল কবির বলেন, ‘এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’





