আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী এ দায়িত্ব পুনর্বণ্টন করা হলো।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার হিসেবে নির্বাচিত হন সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আরও পড়ুন:
স্বাভাবিকভাবে এ দু’জন আর মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতে পারবেন না। ফলে একজন নতুন মন্ত্রী নিয়োগ দিয়েছে সরকার। আর একজন প্রতিমন্ত্রীর দায়িত্ব বাড়ানো হয়েছে।
আজ দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানকে মন্ত্রী হিসেবে শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি।





