মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ‘অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকে’ হামলার হুমকি ইরানের

তেহরানে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলী উঠছে
তেহরানে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলী উঠছে | ছবি: রয়টার্স
0

ইরান জানিয়েছে, একটি ইরানি ব্যাংকে হামলার প্রতিক্রিয়ায় তারা এই অঞ্চলে অবস্থিত মার্কিন ও ইসরাইলি সংশ্লিষ্ট ‘অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকগুলোতে’ হামলা চালাতে পারে।

খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের (যাকে জাতিসংঘ আইআরজিসির মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করেছে) একজন মুখপাত্র বলেছেন, ‘শত্রুরা এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসকের (ইসরাইল) অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোতে আঘাত করার জন্য আমাদের পথ প্রশস্ত করে দিয়েছে।’

আরও পড়ুন:

এতে আরও সতর্ক করে বলা হয়েছে যে, ‘অঞ্চলের সাধারণ মানুষের এই ধরনের ব্যাংকগুলোর এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা উচিত নয়।’

এএম