আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আবহাওয়া ভবন
আবহাওয়া ভবন | ছবি: সংগৃহীত
0

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসের তথ্যানুযায়ী আজ এসব এলাকার আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আজ (বুধবার, ১১ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিন পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড কড়া হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

এএইচ