জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ ১ম ব্যাচের শিক্ষার্থী এবং এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিওও মো. কামরুল হাসানকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। ২২তম ব্যাচের শিক্ষার্থী মাশাহেদ হাসান সিমান্তা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন:
সাদিয়া শারমিনকে সহ-সভাপতি এবং সাগর হাসনাতকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইউনিলিভারের চ্যানেল ম্যানেজার তাসফিয়া জিন্নাত, আইবিএ–জাবির শিক্ষক পলাশ সাহা এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্র্যান্ড মার্কেটিং স্পেশালিস্ট খালিদ হোসেন।
নবগঠিত এই কমিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ অ্যালামনাইদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি জ্ঞান বিনিময় ও পেশাগত উন্নয়নে ভূমিকা রাখবে।





